✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

কয়রায় ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতা মো. আব্দুল হামিদ সানা


 ‎আবিদ হাসান | বিশেষ প্রতিনিধি | কয়রার খবর | ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সৎ, যোগ্য ও অসহায় মানুষের বিশ্বস্ত বন্ধু, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল হামিদ সানা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেছেন। 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৫টার পর থেকে আমাদী ইউনিয়নের বিভিন্ন এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি আমাদী ইউনিয়নের সর্বমোট ১৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রতিটি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী ভাইয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বক্তব্যে উল্লেখ করেন, "দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য দিকনির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের এক নতুন অগ্রযাত্রায় সামিল হয়েছে। ঠিক একইভাবে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী ভাইয়ের মাধ্যমে আমাদের এই অঞ্চলে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ড গতিশীল হয়েছে।"

তিনি আরও বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানকার প্রতিটি নাগরিকের স্ব স্ব ধর্মানুষ্ঠান পালনের পূর্ণ অধিকার রয়েছে।" এ সময় তিনি আসন্ন দুর্গোৎসবে সকলের সুস্বাস্থ্য, শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সম্প্রীতি অটুট থাকার কামনা করেন। কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের যেসকল পূজা মণ্ডপ তিনি পরিদর্শন করেছেন, চন্নামারী দূর্গা মন্দির, পশ্চিম হরিকাটি দূর্গা মন্দির, পূর্ব হরিকাটি দূর্গা মন্দির, তালবাড়ীয়া দূর্গা মন্দির, হাতিয়ারডাংগা মাঝেরচক দূর্গা মন্দির, সুড়িখালী দূর্গা মন্দির, চান্নিরচক দূর্গা মন্দির, পাটনীখালী দোলবাড়ী দূর্গা মন্দির, হাতিয়ারডাংগা দূর্গা মন্দির, কিনুকাটি দূর্গা মন্দির, চন্ডীপুর দূর্গা মন্দির, আমাদী কর্মকার পাড়া দূর্গা মন্দির, আমাদী বাজার দূর্গা মন্দির, কাটাখালী দূর্গা মন্দির, আমাদী দাসপাড়া দূর্গা মন্দির এবং আমাদী রাধাগোবিন্দ দূর্গা মন্দির। নেতার এই ব্যাপক গণসংযোগ ও পূজামণ্ডপ পরিদর্শনকালে সাধারণ মানুষের মাঝে উৎসাহের আমেজ লক্ষ্য করা যায়।

পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী মো. আব্দুল হামিদ সানার এই আন্তরিক উদ্যোগ এবং দেশনায়ক তারেক রহমান ও এস এম মনিরুল হাসান বাপ্পী ভাইয়ের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজের প্রশংসায় মুখরিত হন। উল্লেখ্য, মো. আব্দুল হামিদ সানা শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি স্থানীয় সমাজসেবায়ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

তিনি 'মায়ের আঁচল বস্ত্রালয়'-এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি আমাদী ইউনিয়নের সাবেক সফল ছাত্রনেতা, আমাদী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি এবং আমাদী বাজার কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তিনি ইতিমধ্যে একজন জনবান্ধব নেতা হিসেবে ব্যাপক খ্যাতি অর্জ

ন করেছেন।


আমাদী ইউনিয়ন থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×