✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

কয়রায় রাস্তা নির্মাণে পুকুরচুরি ও নিম্নমানের ইট জালিয়াতি: মেম্বার রেহেনার খামখেয়ালিপনায় ক্ষুব্ধ এলাকাবাসী

 


মাসুম বিল্লাহ | বিশেষ প্রতিনিধি | কয়রার খবর |  কয়রায় আংটিয়ারায় রাস্তা নির্মাণকাজে চরম অনিয়ম, জালিয়াতি ও পুকুরচুরির অভিযোগ উঠেছে ইউপি সদস্য রেহেনা পারভিনের বিরুদ্ধে। এলাকাবাসীর তীব্র বাধা ও প্রতিবাদের মুখে মেম্বার এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কাজের জন্য আনা নষ্ট দুই হাজার ইট ঘড়িলাল বাজারে ফেরত পাঠিয়ে সেখান থেকে ভালো ইট আনা হবে এবং তাঁর নিজের বাড়ি থেকে আরও চার হাজার ভালো ইট দেওয়া হবে। এই কাজের তদারকির জন্য ইউপি স্টাফ মোশাররফ হোসেন, সাবেক আমির মাওলানা মতিউর রহমান, মাওলানা ওমর আলী সাহেব এবং আব্দুল গনি সর্দারকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

কিন্তু ঘটনাস্থলে দেখা গেছে, মূল অভিযুক্ত মেম্বার রেহেনা পারভিন দায়িত্বপ্রাপ্ত চারজন ব্যক্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের একক খামখেয়ালিপনায় কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানে গিয়ে দেখা গেছে, ঘড়িলাল বাজারে একটি ইটও ফেরত পাঠানো হয়নি এবং কোনো ভালো ইটও আনা হয়নি। উল্টো মেম্বারের বাড়ি থেকে মাত্র দুই ভ্যানের মতো বা দুই শ’র মতো ইট এনে লোকদেখানো নাটক করে তদারকি কমিটির চোখ ফাঁকি দিয়ে সেই একই অচল ও ভাঙা ইট দিয়ে পুনরায় কাজ চালানো হচ্ছে।

এই জালিয়াতির বিষয়ে আব্দুল কাদের নামের এক স্থানীয় বাসিন্দা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, "এই কাজের ইট নষ্ট, খারাপ ইট দিয়ে কাজ হচ্ছে। মেম্বার কথা দিয়েছিল নষ্ট ইট ফেরত দিয়ে ভালো ইট আনবে এবং নিজের বাড়ি থেকেও দেবে, কিন্তু সে কিছুই করেনি।" তিনি আরও জানান, "গতকালও আমরা বাধা দিয়েছিলাম, তখন মেম্বার এসে আমাদের প্রতিশ্রুতি দেয়। অথচ আজ সকাল থেকেই দেখি একই ভাঙা ও অচল ইট দিয়ে জোর করে কাজ চলছে।" 

আব্দুল কাদের বলেন, "এখানে তদারকি কমিটির কোনো দোষ নেই, সম্পূর্ণ অনিয়ম ও জালিয়াতি করছেন মেম্বার রেহেনা পারভিন নিজে।" অন্যান্য স্থানীয় বাসিন্দারাও একই অভিযোগ করে জানান যে, রাস্তার পাশে স্তূপ করে রাখা নিম্নমানের ও ভাঙা ইট দিয়ে কোনোভাবেই টেকসই কাজ হওয়া সম্ভব নয়।

ইউনিয়ন আমিরের দেখানো পথ ধরে আংটিয়ারার এই পুকুরচুরি ও ধোঁকাবাজি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে যেন দ্রুত এই দুর্নীতিগ্রস্ত কাজ বন্ধ করা হয় এবং তদন্ত সাপেক্ষে জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে শতভাগ গুণগত মানসম্মত এক নম্বর ইট দিয়ে রাস্তাটির কাজ সম্পন্ন করা হয়।

কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×