✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

সব পরীক্ষার্থীই ফেল! কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের ফলে তোলপাড়

কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এ বছর এই প্রতিষ্ঠান থেকে ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত একজনও উত্তীর্ণ হতে পারেননি। অর্থাৎ পাসের হার শূন্য। কয়রা উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকসানা পারভীন এই ফলাফলকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, কী কারণে এই প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তা খতিয়ে দেখা জরুরি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, চলতি বছর কয়রার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের ২৯ জন শিক্ষার্থীর কেউই পাস করতে না পারায় প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ, পাঠদান প্রক্রিয়া ও সার্বিক শিক্ষা কার্যক্রমের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অন্যদিকে, উপজেলার গাজী আব্দুল জব্বার স্কুল আ্যান্ড কলেজ থেকেও ২০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করতে সক্ষম হয়েছেন। পুরো উপজেলার এই সামগ্রিক ফলাফল নিয়ে সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×