✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

সুন্দরবনে হরিণ শিকার: খণ্ডিত মাথা ও নাড়িভুঁড়িসহ আটক ১

 

বিশেষ প্রতিনিধি | কয়রার খবর | সুন্দরবন খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির অধিনন্থ ময়দাপাশা এলাকায় অভিযান চালিয়ে হরিণের খন্ডিত মাথা, নাড়ি ভুড়ি, সহ ১ শিকারীকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে ১ টি নৌকা, ছিটকি ফাঁদ সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ঐ এলাকায় অভিযান চালিয়ে এ সকল হরিণের আলামত সহ তাকে আটক করা হয়। আটককৃত হরিণ শিকারী হলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আয়তুল্লাহ গাজী ( ২২)। তবে অভিযান জানতে পেরে তার সাথে থাকা অপর এক হরিণ শিকারী পালিয়ে যেতে সক্ষম হয়। 

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক ( এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলামের দিক নির্দশনায় অভিযান পরিচালনা করেন বানিয়াখালি স্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জের কেএম রাশেদ সাদাত। এ সময় অভিযানকালে উপস্থিত ছিলেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ সহ বন বিভাগের সদস্যরা। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আটক হরিণ শিকারীকে ২০ অক্টোবর সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আমাদী ইউনিয়ন থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×