৫ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কয়রার খবর,কয়রা,খুলনা
প্রকাশঃ Monday, November 2, 2026,
ইমন হোসাইন | পাইকগাছা প্রতিনিধি:
আগামী ৫ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা জেলা সফর ও আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে পাইকগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৫ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি এবং সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর খুলনা সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জাতীয় থেকে আরও পড়ুন
এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন
0:00 / 0:00
আরও পড়ুন
লোড হচ্ছে...
সর্বশেষ
লোড হচ্ছে...
সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
কুকি ও গোপনীয়তা
আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করতে আমরা কুকি ব্যবহার করি। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমাদের কুকি ব্যবহারে সম্মতি দিচ্ছেন।

