সরকারি-বেসরকারি সেবায় আদিবাসীদের অংশগ্রহণ বাড়াতে কয়রায় সামসের উদ্যোগ
কয়রার খবর,কয়রা,খুলনা
প্রকাশঃ Tuesday, November 3, 2026,
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় মুন্ডা ও মাহতো আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি সেবায় তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) বাস্তবায়নাধীন সিড প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় মূল বিষয়ের ওপর আলোচনা করেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।
বক্তব্য দেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য অশোক কুমার শীল, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, উত্তরণের মো. আলতাফ হোসেন, এমএমএসের নির্বাহী পরিচালক মুর্শিদা আক্তার, আদিবাসী রাজা গ্রীরেন্দ্রনাথ মুন্ডা, কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতির সভাপতি সুমিত্রা মুন্ডা, এনজিও প্রতিনিধি আশিকুজ্জামান, আদিবাসী সদস্য স্বপ্না মুন্ডা, অসিত মুন্ডা, বাবুরাম মুন্ডা, সামসের কমিউনিটি মোবিলাইজার পুষ্পরানী মুন্ডা প্রমুখ।
সভায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও স্থানীয় সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কয়রা থেকে আরও পড়ুন
এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন
0:00 / 0:00
আরও পড়ুন
লোড হচ্ছে...
সর্বশেষ
লোড হচ্ছে...
সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
কুকি ও গোপনীয়তা
আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করতে আমরা কুকি ব্যবহার করি। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমাদের কুকি ব্যবহারে সম্মতি দিচ্ছেন।
