কয়রায় চৌকুনি খেয়াঘাটে চরম দুর্ভোগ: কাদামাখা পথ পাড়ি দিয়েই চলছে পারাপার
কয়রার খবর,কয়রা,খুলনা
প্রকাশঃ Friday, November 6, 2026,
তন্ময় শান্ত | কয়রার খবর : খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি ও চৌকুনি এলাকার সংযোগস্থলে অবস্থিত চৌকুনি খেয়াঘাটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পাকা ঘাট কিংবা নিরাপদ কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষক, শিক্ষার্থী, কৃষক ও মাছচাষিসহ প্রতিদিন শত শত মানুষকে বাধ্য হয়ে হাঁটুসমান কাদা মাড়িয়ে জরাজীর্ণ নৌকায় নদী পার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই খেয়াঘাটে স্থায়ী কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। বিশেষ করে নদীতে ভাটার সময় দুই পাড়েই প্রচুর কাদা জমে, যার ফলে নদী পার হওয়ার আগে যাত্রীদের প্রায় ১০০ থেকে ১৫০ মিটার গভীর কাদা পথ হেঁটে পার হতে হয়। এরপর অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ নৌকায় উঠতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। কখনো কখনো নৌকার ভেতরে পানি উঠে পড়ার উপক্রমও হয়।
বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা ঘাটটি সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত যেন এই খেয়াঘাটটি সংস্কার করে পাকা ওঠানামার ব্যবস্থা এবং নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা হয়।
কয়রা থেকে আরও পড়ুন
এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন
0:00 / 0:00
আরও পড়ুন
লোড হচ্ছে...
সর্বশেষ
লোড হচ্ছে...
সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
কুকি ও গোপনীয়তা
আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করতে আমরা কুকি ব্যবহার করি। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমাদের কুকি ব্যবহারে সম্মতি দিচ্ছেন।
