✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

কয়রার চাঞ্চল্যকর মামলা: আট মাস পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি,কয়রার খবর : খুলনার কয়রায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় দীর্ঘ আট মাস ধরে পলাতক থাকা এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মোহাম্মদ রুবেল গাজী (২৮), তাঁর স্ত্রী আছিয়া খাতুন (৪৮) এবং তাঁদের ছেলে ইউসুফ গাজী (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার পর থেকে ভুক্তভোগী কিশোরী আফরোজা সুলতানা (১৬) এবং এজাহারভুক্ত আসামিরা পলাতক ছিলেন। তাঁদের উদ্ধার ও গ্রেপ্তারের জন্য গত আট মাসে পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করে। এর আগে এই মামলার এজাহারভুক্ত ৩ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ এই সফল অভিযانের মাধ্যমে কিশোরীকে উদ্ধার এবং বাকি তিন আসামিকে গ্রেপ্তারের ফলে মামলার এজাহারভুক্ত সব আসামিকে আইনের আওতায় আনা হলো বলে জানিয়েছে পুলিশ।
কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×