✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

পাইকগাছায় ৭২ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার, এজাহারভুক্তসহ মোট গ্রেফতার ১২

ইমন হোসাইন,কয়রার খবর: খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭২ পিচ ইয়াবাসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক দশটা কুড়ি মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশের একটি দল উপজেলার চাঁদখালী ইউনিয়নের কানুয়ারডাংগা গ্রামে অভিযান চালায়। সেখানে আজু সরদারের নতুন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য একুশ হাজার ছয়শত টাকা। এছাড়া মাদক বিক্রির ৫ হাজার ২শ ৭০ টাকাও জব্দ করা হয়। মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন— আজু সরদার (২৬), পিতা- মৃত সিরাজ সরদার; মোঃ আব্দুল্লাহ সরদার (২২), পিতা- মোঃ হারুন সরদার; মোঃ শাওন (২২), পিতা- মোঃ সিরাত আলী এবং মোঃ আনিস সানা (৪৩), পিতা- মৃত বাবর আলী সানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখতেন এবং সুযোগ বুঝে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন। এই ঘটনায় পাইকগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×