✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

৪ ফেব্রুয়ারি কয়রার সাত ইউনিয়নে ভোট: ইসি’র তালিকা প্রকাশের পরই উপকূলজুড়ে নির্বাচনী আমেজ

নিজস্ব প্রতিবেদক, কয়রার খবর : আগামী ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় উপজেলা কয়রার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত দেশব্যাপী পাঁচ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপভিত্তিক তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তালিকায় কয়রা উপজেলার সবকটি ইউনিয়নকেই নির্বাচনের দ্বিতীয় ধাপে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপে কয়রা উপজেলার ১ নম্বর আমাদী, ২ নম্বর বাগালী, ৩ নম্বর মহেশ্বরীপুর, ৪ নম্বর মহারাজপুর, ৫ নম্বর কয়রা সদর, ৬ নম্বর উত্তর বেদকাশী এবং ৭ নম্বর দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, দেশের সর্বদক্ষিণের এই উপজেলাটি মোট ৭টি ইউনিয়ন, ৬৩টি ওয়ার্ড এবং ১৩১টি গ্রাম নিয়ে গঠিত। ইসি’র প্রকাশিত তথ্যমতে, সারা দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপের এই তালিকায় দেশের ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউনিয়ন রয়েছে, যার মধ্যে খুলনা জেলার কয়রা ছাড়াও দাকোপ ও পাইকগাছা উপজেলার ইউনিয়নগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তীতে তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে কমিশন। এদিকে, ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ও ধাপভিত্তিক তালিকা প্রকাশের পরপরই কয়রার সাতটি ইউনিয়নের হাট-বাজার, চায়ের দোকান ও গ্রামগঞ্জে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে উপকূলীয় এই জনপদের টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ ও দোয়া প্রার্থনা শুরু করেছেন। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে অবহেলিত এই জনপদের উন্নয়নে কাজ করবেন।
আমাদী ইউনিয়ন থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×