✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইমন হোসেন,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পাইকগাছা উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস, সেলিম রেজা লাকি, মেছের আলী সানা, মনিরুল ইসলাম মন্টু ও আনারুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন পাইকগাছা মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম। অন্যদিকে, একই উপলক্ষে শুক্রবার বিকেলে পৌরসভার সরল বাজারস্থ দলীয় কার্যালয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, যুবদল নেতা আজহারুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সরদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শওকত হোসেন, সিরাজুল ইসলাম, মো. তোরাব আলী ও লুৎফর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হামিদ, আমজাদ হোসেন, মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, মোস্তফা গাজী, হাশেম আলী, মোহাম্মদ গোলদার, সামাদ গোলদার ও শাহাদাৎ ফকিরসহ স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আল মামুন গাজী। পরে সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাইকগাছা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×