✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

কপিলমুনি ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণের উদ্যোগ, সম্পন্ন হলো পরিমাপ কার্যক্রম


ইমন হোসেন,পাইকগাছা প্রতিনিধি: এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কপিলমুনি ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পিচঢালাই রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদের বরাদ্দকৃত রাস্তার নির্মাণকাজের প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ পরিমাপ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পরিমাপ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, ইউনিয়ন কর্মপরিষদ সদস্য ওবায়দুল ইসলাম, হাউলী-প্রতাপকাঠি এলাকার মেম্বার পদপ্রার্থী মোঃ হাসেম আলী মোড়ল, ইউনিট সেক্রেটারি জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা।

স্থানীয়দের প্রত্যাশা, এই রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে এবং মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

এলাকার উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা দ্রুত সময়ের মধ্যে রাস্তার নির্মাণকাজ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই হোক অঙ্গীকার।

পাইকগাছা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×