✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

কয়রায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: খুলনার কয়রায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে এবং কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সমবায়ীরা। বক্তারা বলেন, সমবায় হলো সম্মিলিত উদ্যোগে আত্মনির্ভরশীলতা অর্জন এবং আর্থসামাজিক উন্নয়নের একটি অন্যতম কার্যকর মাধ্যম। এর মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ সময় তারা সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×