নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার, দেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত
কয়রার খবর,কয়রা,খুলনা
প্রকাশঃ Sunday, November 8, 2026,
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করেছেন। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে তার আইনজীবীদের মাধ্যমে এই আবেদন জমা দেওয়া হয়।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইনি সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে শেখ হাসিনার পক্ষে এই চিঠি পাঠান। চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র অন্তর্বর্তী সরকার বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। তাই একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার মৌলিক মানবাধিকার ও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করতে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আহ্বান জানানো হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এবারই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক যোগাযোগের তথ্য প্রকাশ্যে এলো। এর আগেও তিনি সাক্ষাৎকারে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আগ্রহের কথা জানিয়েছিলেন। আওয়ামী লীগ নেতাদের মতে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষেই তার দেশে ফেরার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনার এমন পদক্ষেপ দেশের রাজনৈতিক অঙ্গন ও বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন
0:00 / 0:00
আরও পড়ুন
লোড হচ্ছে...
সর্বশেষ
লোড হচ্ছে...
সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
কুকি ও গোপনীয়তা
আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করতে আমরা কুকি ব্যবহার করি। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমাদের কুকি ব্যবহারে সম্মতি দিচ্ছেন।
