পাইকগাছায় ওসি শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পুলিশের মহড়া, শান্তি ও নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে মাঠে পুলিশ
কয়রার খবর,কয়রা,খুলনা
প্রকাশঃ Wednesday, November 18, 2026,
ইমন হোসেন,পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশের বিশেষ মহড়া চলছে।
বুধবার (১৮ নভেম্বর) পাইকগাছা থানা চত্বর থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ মহড়া পরিচালনা করছে।
মহড়ার মাধ্যমে পুলিশ সাধারণ মানুষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে—এমন বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে।
পাইকগাছা থানা পুলিশের এ উদ্যোগে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনমনে নিরাপত্তাবোধ জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পাইকগাছা থানা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয়রা।
এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন
0:00 / 0:00
আরও পড়ুন
লোড হচ্ছে...
সর্বশেষ
লোড হচ্ছে...
সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
কুকি ও গোপনীয়তা
আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করতে আমরা কুকি ব্যবহার করি। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমাদের কুকি ব্যবহারে সম্মতি দিচ্ছেন।
